দর্শক চাহিদায় মে মাস জুড়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলবে ‘দাগি’

দর্শক চাহিদায় মে মাস জুড়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলবে ‘দাগি’

বাংলাদেশি পরিচালক শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’ দেশজুড়ে ঈদুল ফিতরের পর মুক্তি পেয়ে প্রশংসিত হলেও, আন্তর্জাতিক মুক্তি নিয়েও বড় সাফল্য পেতে শুরু করেছে সিনেমাটি। গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়ার পর সেখানে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্ট, যারা সিনেমাটির পরিবেশক, তারা জানায়, মুক্তির পর থেকেই সিনেমাটির শো হাউজফুল যাচ্ছে।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের আশাতীত রেসপন্স দেখে শো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া, চলতি বছর মে মাস জুড়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে ১৮টি শো চলবে বলে নিশ্চিত করেছে পরিবেশক প্রতিষ্ঠান। তাদের মতে, "শুরুতে অস্ট্রেলিয়ায় ১৫টি শো চলার কথা ছিল, কিন্তু দর্শক চাপে ৫টি শো বেড়ে ২০টি শো চালানো হয়। আগামী মে মাসে ১৮টি শো চালানো হবে।

এছাড়া, ২৫ এপ্রিল ‘দাগি’ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র এর ১৫টি শহরে। এর পরবর্তী সময়ে, সিনেমাটি কানাডা, ইংল্যান্ড, ইটালি, মধ্যপ্রাচ্যসহ আরও বেশ কিছু দেশে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।

‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, যিনি দুই বছর পর সিনেমা হলে ফিরেছেন এই সিনেমার মাধ্যমে। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে।

এ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

All Categories