ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৩৫ প্লাটুন বিজিবি নিরাপত্তায় নিয়োজিত

শ্রমিকদের চলমান প্রতিবাদ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলিতে ৩৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। ঢাকার সাভার ও আশুলিয়ার এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদস্যরা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিয়োজিত রয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সকল পদক্ষেপের মাধ্যমে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব প্রদর্শন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

All Categories