দেশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
দেশে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.২। এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে অবস্থিত।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩.২। তবে, এ ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।