চুয়েট ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সাগরময় আচার্য চুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত বছরের ২৬ জুন গঠিত চুয়েট শাখা ছাত্রলীগের ৩৬ সদস্যের কমিটিতে সভাপতির দায়িত্ব পান তিনি।