চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আটতলা ভবনটিতে আগুন লাগার সময় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানায়, আগুন ভবনের একাধিক তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। তবে ভবনের ভেতর থেকে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

All Categories