বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রাহমান

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রাহমান

হঠাৎবুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তিহয়েছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও অস্কারজয়ী এআর রহমান। রবিবার (১৬ মার্চ) সকালেতাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালেনেওয়া হয় যেখানে এক দলবিশেষজ্ঞ চিকিৎসক তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

ভারতীয়সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে সকাল৭টা ৩০ মিনিটে রাহমান হাসপাতাল পৌঁছান। তার পরিবারের সদস্যরা কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।চিকিৎসকরা জানান তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে একটি অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিল্পীর মুখপাত্র ইন্ডিয়া টুডেকে জানান সম্প্রতি লন্ডন সফর শেষে দেশেফিরে বুকে ব্যথা অনুভব করেন এ আর রাহমান।পরবর্তীতে চেকআপের জন্য তিনি হাসপাতালে যান যেখানে তার ইসিজি পরীক্ষাও করা হয়।

এ আর রাহমানেরপরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে তিনি বর্তমানে আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত।

All Categories