বেতাগীতে স্কুলছাত্রীর ৫ দাঁত ভাঙার ঘটনায় ফয়সাল আটক
বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় পলাতক ফয়সালকে আটক করেছে SRB-8।
আজ (২৭ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, সম্প্রতি বেতাগীর ৭ নম্বর শরিষামুড়ী এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীর ওপর হামলা চালায় ফয়সাল। এ ঘটনায় ছাত্রীর পাঁচটি দাঁত ভেঙে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই ফয়সাল পলাতক ছিল। পরে তাকে আটক করতে অভিযান শুরু করে SRB-8। এরই ধারাবাহিকতায় আজ পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফয়সালের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।