বাংলাদেশের সিনেমায় নায়িকা হচ্ছেন পাকিস্তানের মডেল
বাংলাদেশের চলচ্চিত্রে নতুন চমক হিসেবে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জারা আহমেদকে দেখা যাবে। তিনি সম্প্রতি ফোর্স নামক একটি সিনেমায় নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির পরিচালক নিশ্চিত করেছেন যে জারা আহমেদ সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন। এটি একটি নারীর প্রতিশোধের গল্প যেখানে জারা প্রধান ভূমিকা পালন করবেন।
পরিচালক আসিফ ইকবাল জুয়েল জানান পুলিশ চরিত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে একজন শক্তিশালী নারী অভিনেত্রী খুঁজছিলাম। আমাদের চাহিদা ছিল এমন একজন অভিনেত্রী যিনি নিয়মিত শারীরিক পরিশ্রম করেন মারপিটের দৃশ্যে পারদর্শী এবং যাকে দেখে মনে হবে একজন পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। তার চেহারার গঠনও হতে হবে লম্বাটে চোয়াল কিছুটা শক্ত—অর্থাৎ যিনি অ্যাকশন দৃশ্যে মানানসই। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের জারা আহমেদকে বেছে নিয়েছি।

জারা আহমেদের সম্পর্কে আরো বিস্তারিত জানাতে গিয়ে পরিচালক বলেন তাঁর অভিনয় দক্ষতা দেখে আমরা মুগ্ধ হয়েছি। বিশেষ করে টিভি সিরিয়ালে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। এরপর ফোর্স সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের ৩০ সেকেন্ডের লুক জারা আহমেদের সঙ্গে শেয়ার করি। সেটি দেখে তিনি অবাক হন এবং সিনেমার পুরো চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন। তিনি পরিকল্পনা পছন্দ করেন এবং কাজের জন্য সম্মতি দেন।

এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং আগামী ১০ এপ্রিল থেকে শুটিং শুরু হবে ঢাকার এফডিসিতে। শুটিং হবে কেরানীগঞ্জ ও গাজীপুরে। সিনেমাটিতে জারা আহমেদের সঙ্গে বাংলাদেশের তরুণ অভিনেতা ম্যাক দিদার নায়ক হিসেবে অভিনয় করবেন।
জারা আহমেদ তার ক্যারিয়ারে মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন যার মধ্যে হাম কাহা কে সোচে থে এবং খুদসার উল্লেখযোগ্য। পাকিস্তানের সিনেমায়ও তিনি বেশ পরিচিত মুখ এবং বর্তমানে ছু লে আসমান নামক একটি সিনেমায় কাজ করছেন।
ফোর্স সিনেমায় জারা আহমেদ যে নতুন এক চরিত্রে দর্শকদের সামনে আসছেন তা নিয়ে দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি যেখানে জারা আহমেদ এবং ম্যাক দিদারের দৃশ্যসমূহকে কেন্দ্র করে সিনেমার গল্প এগিয়ে যাবে।