আট বছর পর চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’

আট বছর পর চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’

দীর্ঘ আট বছর পর প্রকাশ পেল জনপ্রিয় ব্যান্ড চিরকুটের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’। ব্যান্ডটির ভোকাল ও গীতিকার শারমিন সুলতানা সুমির কথা ও সুরে তৈরি হয়েছে অ্যালবামের সব গান।

নতুন এ অ্যালবামে জায়গা পেয়েছে দশটি গান। এগুলো হলো: দামি, হিয়া, উত্তরে ভালো না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায় এবং দরদী।

এর মধ্যে ‘দামি’ শিরোনামের গানটির ভিডিও এরই মধ্যে প্রকাশ পেয়েছে। গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অ্যালবামের আরও দুটি গান খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।

চিরকুট বলছে, আমরা মনে করি ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। জীবন এমনিতেই খুব ছোট। এই জীবনটাও ভালোবাসার জন্য যথেষ্ট নয়। এই অসীম স্পিরিটের সঙ্গে থাকতে, নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে দশটি গান নিয়ে শ্রোতাদের জন্য আমাদের উপহার “ভালোবাসাসমগ্র”।

চিরকুটের আগের অ্যালবাম ‘উধাও’ প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। ‘ভালোবাসাসমগ্র’ হলো ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম।

All Categories