আল্লু অর্জুনের নতুন সিনেমায় বাজেট ৮০০ কোটি রুপি

আল্লু অর্জুনের নতুন সিনেমায় বাজেট ৮০০ কোটি রুপি

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এবার এক বিশাল বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে একটি মেগা প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন, যার বাজেট হতে পারে ৮০০ কোটি রুপি।

এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও, সংশ্লিষ্ট একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে আল্লু অর্জুনকে এই সিনেমার জন্য প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে। সিনেমার প্রযোজনা সংস্থা সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশের অংশীদার হবে। আর পরিচালক অ্যাটলি তার ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক পাবেন।

এই সিনেমার নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি নির্ধারিত হয়েছে, এবং ২৫০ কোটি রুপি ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে বিশাল ক্যানভাস তৈরি করা হবে। নির্মাতারা এটি একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার হিসেবে তৈরি করার পরিকল্পনা করছেন এবং বিশ্বব্যাপী সিনেমাটি ছড়িয়ে দেওয়ার জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া, একাধিক সূত্র থেকে জানা গেছে, এসএস রাজামৌলির সঙ্গে মহেশ বাবুর সিনেমাটি প্রায় ১০০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে।

৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে এই সিনেমার বড় ঘোষণা দেওয়ার কথা রয়েছে, যা সকাল ১১টায় প্রকাশিত হবে।

All Categories