২৩ নভেম্বরের নামাজের সময়সূচি ও গুরুত্ব
নামাজ ইসলামে ঈমানের পর অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত। পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হিসেবে নামাজের অবস্থান রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা নামাজের মাহাত্ম্য ও নিয়মিত আদায়ের ওপর বিশেষ জোর দিয়েছেন।
আল্লাহ তায়ালা বলেছেন, “আর তোমরা আমার স্মরণে নামাজ কায়েম করো।” (সূরা ত্বা-হা, আয়াত ১৪)। এছাড়া নামাজ নির্ধারিত সময়ের মধ্যে আদায় করার জন্যও গুরুত্বারোপ করা হয়েছে।
কোরআনে আরো উল্লেখ আছে, “নিশ্চয় নামাজ নির্ধারিত সময়ে ইমানদারদের ওপর ফরজ করা হয়েছে।” (সূরা নিসা, আয়াত ১০৩)।
আজ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮। ঢাকা ও আশপাশের এলাকায় আজকের নামাজের সময়সূচি নিম্নরূপ দেওয়া হলো। বিভাগীয় শহরগুলোর ক্ষেত্রে সময়ের পার্থক্য বিবেচনায় নিতে হবে।