যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘ডার্ক ম্যাজিক মাশরুম’ পাওয়া গেছে
ফ্লোরিডায় এমন এক ছত্রাক আবিষ্কার হয়েছে, যার মধ্যে রয়েছে হ্যালুসিনোজেনিক ও বিষাক্ত উপাদানের সমন্বয়, যা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। গ্যালেরিনা ইন্ডিকা নামের এই প্রজাতির মাশরুমকে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সাইকেডেলিক প্রভাবের পাশাপাশি মারাত্মক বিষক্রিয়ার কারণও হতে পারে।
গবেষণাটি কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে মাইকোলজিস্টরা জানিয়েছেন, এই ছত্রাকটি প্রথম যা একই সঙ্গে সাইকেডেলিক ও বিষাক্ত উপাদান বহন করে। এর আগে মাশরুমের মধ্যে আলাদাভাবে সাইলোসাইবিন ও অ্যামাটক্সিন পাওয়া গেলেও একসঙ্গে দুটির উপস্থিতি নজিরবিহীন।
গবেষণার সহ-লেখক অ্যান্ড্রু কুনিখ বলেন, “আমরা ধারণা করেছিলাম এটি সম্ভব, তবে নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।” ফ্লোরিডার স্টেট মাইকোলজিস্ট ম্যাথিউ স্মিথ জানান, সাধারণ বাদামী মাশরুমের মতো দেখতে হওয়ায় এগুলো থেকে পার্থক্য করা কঠিন। তিনি বলেন, মানুষের জীবন রক্ষায় এই ধরনের আবিষ্কার বিশেষ গুরুত্বপূর্ণ।
ইউনিভার্সিটি অব ইউটার থেকে গবেষক ব্রিন ডেন্টিঙ্গার জানান, ছত্রাকের মধ্যে দুই ধরনের জৈব উপাদানের সংমিশ্রণের কারণ হতে পারে হরাইজন্টাল জিন ট্রান্সফার, যা তিনি ব্যাখ্যা করেছেন “যেমন কেউ কারো DNA থেকে কিছু অংশ গ্রহণ করে।”