যমুনা ও আশপাশের এলাকায় করা যাবে না সভা, গণজমায়েত

 

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যেকোনো সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে সচিবালয়, যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকা—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোডে—যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে এবং শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

All Categories