ভুল সংবাদ প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা : উপ-প্রেস সচিব
ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপ-প্রেস সচিব বলেন, “যারা এখন থেকে মিথ্যা, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। তথ্য পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমসহ সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ভুল সংবাদ প্রচারকারীদের উদ্দেশে তিনি বলেন, “যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, তারা যেন সেই ভুল সংশোধন করেন এবং যেখানে ভুল সংবাদটি প্রকাশ করেছেন, সেখানেই সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করেন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “গুম–সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে দেখা গেছে, র্যাবের ইন্টেলিজেন্স ইউনিট একপর্যায়ে ভয়াবহ কিলার ও হত্যাকারী দলে পরিণত হয়েছিল। পদোন্নতি ও আকর্ষণীয় পোস্টিংয়ের আশায় অনেক সদস্য এসব ঘটনায় জড়িয়ে পড়তেন।