ট্রাম্পের নতুন হুমকি: ‘পুরো ইরানকে উড়িয়ে দেব, কখন দেব?’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা নিয়ে নতুন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে তিনি চিন্তা করছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার প্রশ্ন হলো, আমি কি পুরো দেশটাকে (ইরান) উড়িয়ে দেব, কখন দেব, কীভাবে দেব? সেটা নিয়ে ভাবছি।’
তিনি আরও জানান, যুদ্ধে ‘খুব বড় কিছু’ ঘটতে যাচ্ছে, তবে তার বিস্তারিত উল্লেখ করেননি। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়।
ট্রাম্প এর আগে ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন, তবে সেগুলো বাস্তবায়ন করেননি। গত ২০ সেপ্টেম্বরের মন্তব্য নতুন নয়, এর আগে এপ্রিল মাসে তিনি ইরানকে লক্ষ্য করে বড় ধরনের হুমকি দিয়েছিলেন।
এদিকে, ইরানের সামরিক বাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালানো হবে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, শত্রুদের মোকাবিলা করতে ইরানকে লড়াই ও আলোচনা দুটিই চালিয়ে যেতে হবে।