তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (০৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (০৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে, এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

রোববার (০৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া একই রকম থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরো বলা হয়েছে, সারা দেশে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
 

All Categories