স্টারলিংক সংযোগ নেবেন যেভাবে
বাংলাদেশে বাণিজ্যিক যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক।
ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি মূলত দূরবর্তী এবং ইন্টারনেট-বঞ্চিত এলাকাগুলোর জন্য উচ্চগতির ইন্টারনেট সেবা নিয়ে এসেছে।
বর্তমানে স্টারলিংক বাংলাদেশে দুটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে। প্রথমটি হলো Starlink Residential, যার মাসিক খরচ ৬,০০০টাকা। দ্বিতীয়টি হলো অপেক্ষাকৃত সাশ্রয়ী Starlink Residential Lite, যার জন্য মাসে গুনতে হবে ৪,২০০ টাকা। উভয় প্যাকেজেই গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ Mbps পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন এবং এটি হবে আনলিমিটেড ডেটা ভিত্তিক—অর্থাৎ ব্যবহারের কোনো নির্দিষ্ট সীমানেই।
এ সেবা নিতে চাইলে যা যা অনুসরণ করতে হবে:
**প্রথমেStarlink-এর অফিসিয়াল ওয়েবসাইটেপ্রবেশ করুন।
**ওয়েবসাইটেগেলে আপনাকে ‘Residential’ এবং ‘Roam’ নামের দুটি অপশন দেখাবে।
‘Residential’: ঘরোয়া ব্যবহারকারীদের জন্য
‘Roam’: ভ্রাম্যমাণসেবা (যা এখনো বাংলাদেশেঅনুমোদিত নয়)
**‘Order Now’ বাটনে ক্লিক করে আপনার ঠিকানাবা লোকেশন লিখুন—স্টারলিংক এই লোকেশন চেককরবে সেবার জন্য উপলব্ধ কিনা।
**লোকেশনযাচাইয়ের পর Checkout অপশনে ক্লিক করে
প্রয়োজনীয়তথ্য দিন, অনলাইনে প্রথমপেমেন্ট (৪৭,০০০ টাকা) সম্পন্ন করুন, ‘Place Order’ ক্লিক করুন।
**৩ থেকে ৪সপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় স্টারলিংকের সেটআপ কিট পৌঁছে যাবে।
এটি নিজেই সহজে সেটআপ করাযাবে। এক সেট থেকে২০-৫০ মিটার পর্যন্ত এবং গ্রামাঞ্চলে ৬০মিটার পর্যন্ত সিগনাল পাওয়া যাবে।