সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের ৬০ কোটি টাকা পাচারের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ৬০ কোটি ১৪ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে।

বৃহস্পতিবার দায়ের হওয়া মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ— সরকারি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জয় এই সম্পদ অর্জন ও বিদেশে পাচার করেছেন।

এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক, যা বর্তমানে আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

All Categories