শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে

জুলাই গণ-অভ্যুত্থীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন করেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হয়। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামিদের মধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমির হোসেন। ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘এই মামলার নথিপত্র আমি ২৫ জুন হাতে পেয়েছি। শারীরিক অসুস্থতার কারণে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারিনি। ১৫ দিন সময় প্রয়োজন।’

আদালত তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় দিনের সময় মঞ্জুর করে আগামী ৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন আসামিপক্ষ অভিযোগ গঠনের ওপর বক্তব্য উপস্থাপন করবে।

অন্যদিকে, মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী যায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন। তবে তিনি অভিযোগ গঠনের শুনানিতে অংশ না নেওয়ার কথা জানান।

All Categories