সবার আগে বিপদে পড়বে জামায়াত, তারপর বিএনপি :গোলাম মাওলা রনি

দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া ঘোলাটে পরিস্থিতিতে সবার আগে জামায়াতে ইসলামী এবং এরপর বিএনপি বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রনি বলেন, রাজনীতিতে যেরকম একটি ঘূর্ণিপাক তৈরি হয়েছে, তাতে জামায়াতের অবস্থান সবচেয়ে নাজুক। মাজার ভাঙার মতো নানা ধর্মীয় ইস্যুতে যারা যুক্ত, তাদের অনেকেই জামায়াতের প্রতিদ্বন্দ্বী হলেও দায় গিয়ে পড়ছে জামায়াতের ঘাড়ে। অথচ এসব ঘটনার সঙ্গে জামায়াত সরাসরি জড়িত নয়।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জামায়াতের পর বিএনপিও একই ধরনের পরিস্থিতির শিকার হবে। এখন আওয়ামী লীগের কেউ অপরাধ করলে নাম হচ্ছে বিএনপির। রাজনৈতিক পরিস্থিতি এমন এক ঘোলাটে জায়গায় পৌঁছেছে, যেখান থেকে ফেরার পথ নেই—যতক্ষণ না নতুন নেতৃত্ব আসে।

নির্বাচন প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। ২০২৬ সালেও তেমন সম্ভাবনা নেই। ২০২৭ সালেও অনিশ্চিত। সম্ভবত ২০২৮ সালে নির্বাচন হবে। তবে এর আগেই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে বড় রদবদল প্রয়োজন।

বর্তমান সংস্কারপ্রচেষ্টা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এসব সংস্কার বাস্তবায়ন করা কঠিন। কেউ কেউ আমেরিকা বা ভারত থেকে কপি করে প্রস্তাব করছেন। এতে কেবল অর্থ ও সময়ের অপচয় হচ্ছে।

তিনি আরও বলেন, ‘যারা এখন নিগৃহীত, ভবিষ্যতে তারাই ক্ষমতায় এলে কড়ায়-গণ্ডায় প্রতিশোধ নেবে। এটাই দেশের রাজনৈতিক নিয়তি হয়ে দাঁড়াবে।

ভবিষ্যৎ রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘যারা আগামীতে ক্ষমতায় আসবে, তারা এ সরকারের আমলে যতটা নিগৃহীত হয়েছেন, তা কড়ায়-গণ্ডায় আদায় করে ছাড়বেন। এটাই হবে দেশের নিয়তি।

All Categories