সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ জুন) সকালে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে ২২ জুন ‘প্রহসনের নির্বাচন আয়োজনের’ অভিযোগে কাজী হাবিবুল আউয়ালসহ তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান।

মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন সাবেক সিইসি—কাজী রকিব উদ্দিন আহমেদ, এ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালকে প্রধান আসামি করা হয়। মোট আসামির সংখ্যা ২৪ জন।

অভিযোগে বলা হয়, সাংবিধানিক দায়িত্বে থেকে তাঁরা নিরপেক্ষ নির্বাচনের বদলে সরকারসমর্থক প্রার্থীদের পক্ষে কাজ করেছেন এবং জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করেছেন।

মামলার অন্য এক আসামি সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকে ২২ জুন রাতেই রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

All Categories