রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি প্রকাশ
পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্টের বিচার কাজের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
রমজান মাসের জন্য প্রবর্তিত নতুন সময় সূচি অনুযায়ী, হাইকোর্টের বিচারকাজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৩টায় শেষ হবে।এই সময়সূচি পরবর্তী রমজান মাসব্যাপী কার্যকর থাকবে।
বুধবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিচার কাজের সময়সূচি সংশোধন করা হয়েছে, যাতে রোজাদার বিচারক ও আইনজীবীরা ধর্মীয় দায়িত্ব পালন করতে সুবিধা জনক সময়ে বিচার কার্যক্রমে অংশ নিতে পারেন।
এছাড়া, রমজান মাসে দেশের অন্যান্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিতও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
এবার এসব অফিস সকাল ৯টাথেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে, দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের জন্য জোহরের নামাজের বিরতি থাকবে, যা রোজাদারদের জন্য বিশেষ সুবিধা হিসেবে রাখা হয়েছে।