রাশিয়ার কামচাটকায় ৭ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৬ অক্টোবর) এই ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৪০ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

All Categories