ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে প্রতিবেশী ইরাকও ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানিয়েছেন, দুই দেশের সংঘাতের ফলে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬০ বিলিয়ন ডলার বা ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির ভিত্তিতে ইরাকি নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে ইরাকের সামগ্রিক অর্থনীতিতে, যার ফলে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই যুদ্ধ কেবল ইরাকের ক্ষতি করছে না, বরং এটি বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট তৈরি করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে ইরাক সরকার।

All Categories