পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান
পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১০ আগস্ট) বিকেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, আর এর প্রধান উপায় হলো ভোট প্রয়োগের সুযোগ নিশ্চিত করা।
তারেক রহমান বলেন, বিএনপির ওপর দেশের মানুষ আস্থা রাখতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দেশের মানুষের আস্থা অর্জনের জন্য শপথ নিতে হবে।
১৫ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সকাল থেকে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সম্মেলনস্থলে আসেন। বিকেল পাঁচটার পর বক্তব্যে তারেক রহমান বলেন, “দেশকে নতুন করে গড়তে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি পুনরায় আহ্বান জানান, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।