Feb 27, 2025
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশ পেল ১ পয়েন্ট

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশ পেল ১ পয়েন্ট

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাতে কোনো ম্যাচ না জিতেও দুই দলই পেয়েছে ১টি করে পয়েন্ট।

এর আগে ভারত-নিউ জিল্যান্ডের কাছে হেরে দুই দলই ছিটকে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এটি ছিল নিয়মরক্ষার ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছে আয়োজক পাকিস্তান ও বাংলাদেশ। এ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়ায় ম্যাচের টস পর্যন্ত হয়নি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তার আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়িনি না। 

All Categories