পাকিস্তান এভাবে খেলতে থাকলে মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নেবে:ইমাদ ওয়াসিম
পাকিস্তান ক্রিকেট দলের আধুনিক ক্রিকেটের প্রতি অনীহা ও সেকেলে কৌশল নিয়ে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।পাকিস্তান দলের বর্তমান দৃষ্টিভঙ্গি ও খেলার ধরন আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলছে না, এবং তারা অন্য দলের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।
পাকিস্তান দলের গতির পরিবর্তন না হওয়া এবং পুরোনো কৌশল অনুসরণের কারণে তারা অনেক পিছিয়ে পড়েছে। ২৯ বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসরে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।
ইমাদ ওয়াসিম বলেন আমি বহুবার বলেছি পাকিস্তান দল সেকেলে কৌশল অনুসরণ করছে। বিশ্ব ক্রিকেট এখন নতুন পথে এগিয়ে যাচ্ছে কিন্তু পাকিস্তান এখনও পুরনো পন্থায় খেলছে। আমি বারবার সতর্ক করেছি কিন্তু কেউ আমার কথা শুনেনি। এভাবে চলতে থাকলে দর্শকরা ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলবে।
পাকিস্তান দলের খেলা দেখার সময় আমি নিজেই মনে করেছি এখন আর খেলাটা উপভোগযোগ্য নয়। পাকিস্তান যদি আধুনিক ক্রিকেটের পথে না চলে তবে তাদের প্রতি দর্শকদের আগ্রহ কমে যাবে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে মাঠ ছিল দর্শকে ভরা, কিন্তু আমাদের খেলায় সেটা আর দেখা যাচ্ছে না।
ইমাদ ওয়াসিমের মতে পাকিস্তান দলকে অবশ্যই আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে হবে।প্রথম লক্ষ্য হওয়া উচিত প্রতিপক্ষের ওপর আক্রমণ করা। শুরুতে কিছু উইকেট হারালেও তারপর পরিস্থিতি দেখে খেলতে হবে। শুরু থেকেই ২৫০ বা ৩০০ রান করার লক্ষ্য নিয়ে খেললে হবে না। আমাদের খেলার কৌশল দ্রুত পরিবর্তন করতে হবে অন্যথায় আমরা বিশ্বের অন্যান্য দলের থেকে অনেক পিছিয়ে থাকব।
বিশ্ব ক্রিকেটের বর্তমান বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে না চললে পাকিস্তান দলের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন ইমাদ। আমি জানি এর জন্য সমাধান কী এটা হলো দলের খেলার ধরন পরিবর্তন করা। মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে হবে।
ইমাদ ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই দফা অবসর নিয়েছেন। প্রথমে ২০২৩ সালের নভেম্বরে অবসর ঘোষণা করেন তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও মাঠে ফিরে আসেন।গত ডিসেম্বরে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
ইমাদ ওয়াসিমের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয় এবং দলের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের সময় এসেছ, এমনটাই মনে করেন।