অতিরিক্ত বাজেটের কারণে আটকে গেল কৃষ ফোর

অতিরিক্ত বাজেটের কারণে আটকে গেল কৃষ ফোর

শিশুদের প্রিয় সুপারহিরোদের মধ্যে অন্যতম হৃতিক রোশনের কৃষ চরিত্র। এর তিনটি সিক্যুয়েল ইতোমধ্যে মুক্তি পেয়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কৃষ ফোর এর জন্য ভক্তদের যে দীর্ঘ প্রতীক্ষা তা মনে হচ্ছে কিছুটা সময়ের জন্য আরও বাড়বে। কারণ এই পর্বটি খুব শিগগিরই মুক্তি পাচ্ছে না।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে কৃষ ফোর-এর বড় সমস্যার মধ্যে অন্যতম হল এর বাজেট। ছবিটির নির্মাণ খরচ এতটাই বেশি যে কোনো প্রযোজক এই খরচ বহন করতে রাজি হচ্ছেন না।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে কৃষ ফোর এর জন্য যে বিশাল বাজেট প্রয়োজন তাতে কোনো স্টুডিও বা প্রযোজনা প্রতিষ্ঠান ৭০০ কোটি রুপি বিনিয়োগ করার ঝুঁকি নিতে চাইছে না। প্রথমে হৃতিক রোশন তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে ছবির প্রযোজনা সংস্থা খোঁজার দায়িত্ব দিয়েছিলেন। সিদ্ধার্থ আনন্দ এই ছবিটি পরিচালনা করার কথা ছিল তবে এখন শোনা যাচ্ছে তিনি এই প্রকল্প থেকে সরে গেছেন।

এদিকে হৃতিক রোশনের পিতা রাকেশ রোশন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি পরিচালনার কাজ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এবং ভবিষ্যতে কোনো ছবি পরিচালনা করবেন না।তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন যে কৃষ ফোর এর কাজ চলছে এবং শীঘ্রই এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যদিও পরিচালক বা প্রযোজক যদি সিনেমা থেকে সরে দাঁড়ান তখন সিনেমার ভবিষ্যত নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।

এই সমস্ত বাধা সত্ত্বেও, ভক্তরা আশাবাদী যে খুব শিগগিরই এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বের ঘোষণা আসবে। 

All Categories