নতুনবাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর নতুনবাজার মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘স্বেচ্ছাচারী আচরণ’-এর প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকেই নতুনবাজার এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীদের হাতে ‘গণতন্ত্র চাই’, ‘বহিষ্কার নয়, বিচার চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

সড়কে অবস্থান নেওয়ার ফলে নতুনবাজার মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো রকম ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কোনো আলোচনার সুযোগও দেওয়া হয়নি।

এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বহুবার শান্তিপূর্ণভাবে আমাদের কথা বলার চেষ্টা করেছি। কিন্তু প্রশাসন আমাদের কথা শুনতেই চায় না। দাবি মানা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘যতদিন না নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।’

ভাটারা থানার এক কর্মকর্তা বলেন, ‘সকাল পৌনে ৯টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

All Categories