নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সভা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই।
বৈঠকে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৈঠকে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস