Sep 17, 2026
নারী রেফারি জুলিয়ানার অনুগামী সংখ্যা ক্লাবের চেয়েও বেশি

নারী রেফারি জুলিয়ানার অনুগামী সংখ্যা ক্লাবের চেয়েও বেশি

ইতালিয়ান ফুটবলের নিম্ন সারির লিগে ম্যাচ পরিচালনা করে আলোচনায় আসা তরুণী রেফারি জুলিয়ান ভিজিলে।

তিনি মাঠে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পরিচিত নাম। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২ লাখ ৩০ হাজারের বেশি, যা ইতালির অনেক ফুটবল ক্লাবের অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

জুলিয়ানার জন্ম ইতালির চেজেনায়। তিনি শৈশব ও বেড়ে ওঠার বেশির ভাগ সময় এই শহরেই কাটিয়েছেন। পড়াশোনার পাশাপাশি ফুটবলে তার আগ্রহ ছিল প্রবল।

জুলিয়ানার পরিচিতি শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তায় সীমাবদ্ধ নয়। ইতালির প্রভাবশালী ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্ত জানিয়েছে, মাঠে তার পারফরম্যান্সও দর্শকদের নজর কেড়েছে।

মাঠে জুলিয়ানার উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। লা গাজ্জেত্তা দেল্লা স্পোর্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি যে ম্যাচে দায়িত্বে থাকেন, সেই ম্যাচে দর্শক উপস্থিতি সাধারণ সময়ের তুলনায় বেশি দেখা গেছে।

ফুটবলের পাশাপাশি জুলিয়ানা মডেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফুটবল মাঠের ছবি, ভ্রমণ, ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন।

এত জনপ্রিয়তার মাঝেও জুলিয়ানার লক্ষ্য বদলায়নি। তার স্বপ্ন একদিন ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায় সিরি ‘এ’-তে রেফারির দায়িত্ব পালন করা। মাঠের পারফরম্যান্স ও ধারাবাহিক মূল্যায়নই সেই স্বপ্নপূরণের পথে তার সবচেয়ে বড় শক্তি।

All Categories