মায়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে দুইজন আহত
মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমান ধাক্কা খেয়েছে, যার ফলে দুজন আহত হয়েছেন। ঘটনাটি শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে ঘটে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমান ট্যাক্সিওয়ে দিয়ে চলার সময় তার ডানার প্রান্ত ইউপিএসের বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে আঘাত করে। ইউপিএসের বিমানটির সামনের অংশে বড় ধরনের ক্ষতি হয়েছে।
কোপা এয়ারলাইনসের যাত্রী সিজার ফেরেইরা বলেন, ‘‘অবতরণের পর আমরা ট্যাক্সি করছিলাম, হঠাৎ সবাই চিৎকার করতে শুরু করে এবং আরেকটি বিমান আমাদের বিমানকে আঘাত করে।’’ তিনি আরও জানান, বিমানের ভেতরে ঝাঁকুনি অনুভূত হলে কিছু যাত্রী আতঙ্কিত হন, কিন্তু কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এফএএ তদন্ত শুরু করেছে এবং ইউপিএস জানিয়েছে, তারা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করবে এবং তাদের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত। আহতদের অবস্থা গুরুতর নয় এবং তারা ঘটনাস্থলে চিকিৎসা পেয়েছেন। কোপা এয়ারলাইনসের বিমানটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মায়ামিতে আসছিল, আর ইউপিএসের বিমানটি কলম্বিয়ার বোগোতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।