কপ-৩১: তরুণরা যুদ্ধ ও সাম্রাজ্যবিরোধী প্রতিবাদে সামিল

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ পরিবেশ দূষণ ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিবাদে অংশ নিয়েছে বিভিন্ন দেশের তরুণরা। ফিলিস্তিনের গণহত্যা এবং সামরিক আগ্রাসনের বিরুদ্ধেও তারা জোরালো প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার দুপুরে তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের প্রবেশ পথের সামনে এশিয়া, ইউরোপ ও আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের শতাধিক তরুণ একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের অনেকের মাথায় ফিলিস্তিনের খুফিয়া ছিল এবং শরীরে গণহত্যা বিরোধী স্লোগান লিখা ছিল।

তরুণরা সামরিক আগ্রাসন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্বলদের বিরুদ্ধে সামরিকীকরণ রোধ, সাম্রাজ্যবাদ ও লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ অস্ত্র ও জ্বালানি সরবরাহ বন্ধ করার ডাক দেন। তারা যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ করেন।

ওমানে মধ্যবয়সী অধিকারকর্মী নাহাদ খালিফা আল সালমি বলেন, “দখলদারিত্বের বিরুদ্ধে সক্রিয় হতে হবে কারণ তারা জলবায়ু ন্যায়বিচারের শত্রু।” ইউক্রেনের অধিকারকর্মী মারিয়ানা সিম্বালিউক বলেন, “দখলদাররা প্রাণ ও প্রকৃতি বিনাশ করছে; তাদেরকে একসঙ্গে প্রতিরোধ করতে হবে।” লেবাননের অধিকারকর্মী হ্যালা বলেন, “ইসরায়েলের আগ্রাসন আমাদের জীবন ও প্রকৃতিকে ধ্বংস করছে; তাদের বিচার জরুরি।”

বাংলাদেশের জলবায়ুকর্মী ও পরিবেশ আন্দোলনের সংগঠক আমিরুল রাজিব বলেন, “যুদ্ধ ও রাষ্ট্রীয় সন্ত্রাস পরিবেশের জন্য বিপজ্জনক; জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণে পরিকল্পনা নিতে হবে।” তিনি আরও বলেন, “বিশ্বের তরুণরা জাগছে, তাই জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।”

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১ আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

All Categories