খুলনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা
খুলনার দৌলতপুরে নিজ বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে যুবদলের এক সাবেক নেতাকে। শুক্রবার দুপুর দেড়টার দিকে মহানগরের পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহবুবুর রহমান মোল্লা (৩৮) দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহবুবুর রহমান নিজ বাসার সামনে দাঁড়িয়ে ব্যক্তিগত গাড়ি পরিষ্কার করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত হঠাৎ করে তাঁর ওপর হামলা চালায়। তারা প্রথমে কাছ থেকে গুলি ছোড়ে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে তাঁর দুই পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় রামদা হাতে মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর পরদিনই তাঁকে যুবদল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
পুলিশের প্রাথমিক ধারণা, “তিন দুর্বৃত্তের সবার হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। রা কাছ থেকে এলোপাতাড়ি গুলি চালায়। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।”