Mar 24, 2025
জ্ঞান ফিরেছে তামিমের,পরিবারের সঙ্গে কথাও বলেছেন

জ্ঞান ফিরেছে তামিমের,পরিবারের সঙ্গে কথাও বলেছেন

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবালের জ্ঞান ফিরে এসেছে এবং তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি আজ বিকেলে কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে এই তথ্য শেয়ার করেন।

এছাড়া, আগামী ৪৮ ঘণ্টা তামিমের অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে, এর মধ্যে ২৪ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান দেবাশীষ।

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে তাঁর পরিবারের সদস্য ও সতীর্থরা উপস্থিত হয়েছেন। ক্রিকেট তারকা মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, এবং তাইজুল ইসলাম বিকেএসপিতে একটি ম্যাচ খেলার পর হাসপাতালে আসেন।

আজ সকালে তামিম মুশফিক, মাহমুদউল্লাহদের সঙ্গে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি শাইনপুকুরের বিপক্ষে টসও করেছিলেন। ম্যাচ শেষে তিনি বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে তাকে কেপিজে হাসপাতালে নিয়ে আসার পর তামিমের বুকে ব্লক ধরা পড়ে এবং একটি রিং পরানো হয়।

All Categories