Nov 15, 2026
জাতীয় মহিলা দাবায় প্রথমবার সেরা ওয়াদিফা আহমেদ

জাতীয় মহিলা দাবায় প্রথমবার সেরা ওয়াদিফা আহমেদ

বাংলাদেশ নৌবাহিনীর মহিলা দাবাড়ু ওয়াদিফা আহমেদ ত্রয়োদশ রাউন্ডে নাজরানা খান ইভাকে সহজে পরাস্ত করে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ১৩ রাউন্ড শেষে ৯.৫ পয়েন্ট সংগ্রহ করে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা শীর্ষস্থান অর্জন করেন।

পাঁচ জন দাবাড়ু সমানভাবে ৮.৫ পয়েন্ট করে রানারআপ হন। তাদের মধ্যে আছেন গতবারের চ্যাম্পিয়ন ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী।

রোববার এই পাঁচ দাবাড়ুর মধ্যে রানারআপ থেকে ষষ্ঠ স্থান নির্ধারণের জন্য প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।

All Categories