হত্যা মামলায় কাশিমপুর কারাগারে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেখানে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন।

এর আগে, সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, এ মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করেনি, এমনকি জামিনেরও আবেদন হয়নি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

All Categories