হাঠৎ করে ফেসবুক ব্যবহারে সমস্যা!
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ সমস্যা দেখা দেয়।
এ সময় ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি error মেসেজ দেখা যায়। যেখানে লেখা থাকে Sorry, something went wrong। এতে বিভ্রান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।
রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ২৭ ফেব্রুয়ারি, সকাল ৮ টা থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে শুরু করে ব্যবহারকারীরা। সকাল ৮.৩০ টায় প্রায় ১৮৪০৩ টি রিপোর্ট জমা হয়।
সংস্থাটির তথ্য মতে, সকাল ৮. ২৮ মিনিটের মধ্যে শুধু বাংলাদেশেই ফেসবুক ব্যবহারজনিত সমস্যার জন্য প্রায় ১২১টি রিপোর্ট জমা হয়।
ডাউনডিটেক্টর জানিয়েছে, ৬৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ৯ শতাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপে সমস্যায় পড়েছেন।
এ সমস্যা কেন দেখা দিয়েছে, এ বিষয়ে মেটা থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।