হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামের জন্য ফিরলেন সুনীল ছেত্রী?
হামজা চৌধুরীর সঙ্গে লাল-সবুজ জার্সিতে অভিষেকের প্রতীক্ষায় আছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।
ভারতের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে অভিষেক হতে পারে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামের। ভারতের মেঘালয় রাজ্যের প্রধান শহর শিলংয়ে ২৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-বাংলাদেশ ম্যাচ।
ইতালির পেশাদার লিগ কাঠামোর চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন ফাহমিদুল । ১৮ বছর বয়সি এ ফুটবলারের পৈত্রিক নিবাস ফেনীতে। একাধিক পজিশনে খেলার ক্ষমতাসম্পন্ন এ ফুটবলারকে প্রথমবারের মতো জাতীয় দলে যুক্ত করেছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।
ফাহমিদুলকে দলে নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন সে সিরি ডি (চতুর্থ স্তর) লিগে ওলবিয়া কালসিতে খেলে। তার বয়স মাত্র ১৮, কিন্তু সে সিনিয়র দলে খেলছে। বয়স কম হলেও ইউরোপের একটি লিগে সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। লেফট ব্যাক এবং উইং ব্যাক হিসেবে খেলে সে।
বাংলাদেশ দলে ডাক পাওয়ায় তার ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিও তাকে অভিনন্দন জানিয়েছে।
সোমবার (১০ মার্চ) রাতে সৌদি আরবের তায়েফ শহরে জাতীয় দলের ক্যাম্পে বাংলাদেশি বংশোদ্ভূত এ ইতালিয়ান ফুটবলার যোগদান করেন।
সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করে সতীর্থদের সঙ্গে ঢাকায় ফিরবেন ফাহমিদুল ইসলাম। ১৭ মার্চ সকালে সিলেটে নামার কথা হামজা চৌধুরীর। পরদিন জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে এ ফুটবলারের। পরবর্তীতে লাল-সবুজদের সঙ্গে ভারত যাবেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা লেস্টার সিটির এ মিডফিল্ডার।
এরইমধ্যে খবর, হাইপ তোলা এ দ্বৈরথের জন্যই অবসর ভেঙে ফিরছেন ভারতের বর্ষীয়ান ফরোয়ার্ড সুনীল ছেত্রী।