গোপালগঞ্জে জুলাই পদযাত্রা ঘিরে হামলা–সংঘর্ষে আটক ১৪


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। 
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সকাল পৌনে ১০টার দিকে ওসি মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, গতকালের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তার থানায় মোট ১৪ জন আটক আছেন। 
গতকাল রাত তিনটার দিকে যৌথ বাহিনী তাদের থানায় হস্তান্তর করে। 
এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এর পর কারফিউ জারি করা হয়। 
 

সূত্র: প্রথম আলো
 

All Categories