ফরিদপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। 
 

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবালাতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁরা হলেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫) এবং মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা সড়কটি ফাঁকা থাকলেও প্রচণ্ড গতিতে চলা দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হতাহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 
ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।  

 

All Categories