এসএসসি ও সমমানের ফলপ্রকাশ আজ, জানা যাবে যেভাবে
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এই ফল প্রকাশ করবে।
বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে।
ফলাফল অনলাইনে জানতে শিক্ষার্থীদের যেতে হবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও সাল দিয়ে ফলাফল দেখা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: SSC <স্পেস> বোর্ডের তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫,
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: SSC DHA 123456 2025।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল পেতে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য টাইপ করতে হবে: Dakhil MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫,
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ফিরতি মেসেজে ফলাফল চলে আসবে। কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা হলো: টাইপ করতে হবে
SSC TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদমাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে না।
গত ১০ এপ্রিল শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। ২০২৪ সালের তুলনায় এবারে পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ।