দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই তরুণসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
রোববার (১১ মে) সকালে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন।
ওই মামলায় নেহাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
মামলার এজাহার অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় করা এ মামলায় যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে নেহালকে আটক দেখায় পুলিশ। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।