Jun 22, 2025
ড্র ম্যাচেও বহু প্রাপ্তি বাংলাদেশের

ড্র ম্যাচেও বহু প্রাপ্তি বাংলাদেশের

শান্তর জোড়া সেঞ্চুরি, মুশফিকের প্রত্যাবর্তন, নাঈমের পাঁচ উইকেট—সান্ত্বনা নয়, প্রাপ্তির বার্তাই বেশি। চার দিন গল টেস্টের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ব্যাট হাতে শ্রীলঙ্কা বোলারদের শাসন করেছে টাইগাররা, বল হাতে চাপ ধরে রেখেছে প্রতিপক্ষের ওপর। জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ দিনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল। ফল হলো না, ম্যাচ গড়াল ড্রতে। তবে ম্যাচ শেষে প্রাপ্তির ঝুলিতে বাংলাদেশই এগিয়ে।

শান্তর ব্যাটে ভরসা

দলের নেতৃত্বে থাকা নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে আবারও আস্থার প্রতীক। প্রথম ইনিংসে করেন ১৪৮ রান, দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত। এটি শান্তর ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরি। টেস্ট সেঞ্চুরি এখন সাতটি। দল যখন নেতা খুঁজছিল, শান্ত দেখিয়ে দিলেন—তিনি প্রস্তুত।

মুশফিক ফিরলেন, জানান দিলেন

টি-টোয়েন্টির পর ওয়ানডে ছাড়লেও টেস্টে জায়গা ধরে রেখেছেন মুশফিকুর রহিম। তবে সাম্প্রতিক সময়ে রানে ছিলেন না। গলে যেন নিজের সঙ্গে নিজেরই জেদ। খেললেন ১৬৩ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে যোগ করলেন আরও ৪৯। বাংলাদেশের মিডল অর্ডারে ‘মিস্টার ডিপেন্ডেবল’ ফিরেছেন জানিয়ে দিলেন।

নাঈমে আস্থা ফিরল না কি?

প্রথম ইনিংসে লঙ্কানদের ৪৮৫ রানে থামানোয় বড় ভূমিকা নেন ডানহাতি স্পিনার নাঈম হাসান। ৪৩.২ ওভারে ১২১ রান দিয়ে নেন ৫ উইকেট। শেষ দিকে মাত্র ২০ রানে তুলে নেন ৪ উইকেট। লিড আসে মাত্র ১০ রানের, কিন্তু সেটাও ম্যাচের ছক বদলে দেয়। প্রশ্ন এখন—নাঈমকে কি নিয়মিত দেখা যাবে দলে?

ঘোষণার সময় নিয়ে আক্ষেপ

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে। লক্ষ্য দাঁড়ায় ২৯৬। তবে দিনের দুই সেশন বৃষ্টিতে ভেসে যায়। শ্রীলঙ্কা ৩২ ওভারে করে ৭২/৪। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ আরও আগে, ২৫০ রানের আশেপাশে লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করলে হয়তো জয়ের পথ খুলে যেতে পারত।

শান্ত-ধনাঞ্জয়ার মুখোমুখি

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘বৃষ্টির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে। তবে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি গর্বিত।’ মুশফিক ও নাঈমের প্রশংসাও করেন তিনি।

লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘মুশফিক ও শান্ত যেভাবে ব্যাটিং করেছে, আমরা ম্যাচে ফেরার সুযোগই পাইনি। আজ ম্যাথুসের বিদায়, শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য এক আবেগময় দিন।

All Categories