ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বিএনপি

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষণকে হতাশাজনক আখ্যা দিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি।

শনিবার (৭ জুন) সকালে দেওয়া এক বিবৃতিতে দলটি জানিয়েছে, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রসমাজ ও জনতার বিপুল ত্যাগের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। কিন্তু নির্বাচন আয়োজনের অযৌক্তিক বিলম্ব জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।”

বিএনপি আরও বলেছে, রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আবহাওয়া পরিস্থিতির মতো বাস্তব বিবেচনা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।

এর আগে, শুক্রবার (৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জরুরি ভার্চুয়াল বৈঠক করে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে শনিবার ভোরে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বিএনপি।

All Categories