ধান কাটার পরিশ্রম করেও কম পান নারী শ্রমিকরা
পলাশী রানীসহ রংপুরের গঙ্গাচড়া উপজেলার কয়েকজন নারী শ্রমিক সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে পুড়ে ধান কাটছেন। পুরুষদের সমান পরিশ্রম করলেও তাদের মজুরি কম পাওয়ার অভিযোগ করলেন পলাশী রানী, ‘‘ব্যাটছোয়ার মতো সারাদিন কাম করি, তবুও হামার হাজিরা কম।’'
নারী শ্রমিকরা জানান, তারা ধান কাটার পাশাপাশি আঁটি বাঁধার কাজেও পুরুষদের সঙ্গে সমানভাবে অংশ নিচ্ছেন, কিন্তু মজুরির ক্ষেত্রে বড় পার্থক্য রয়েছে। পলাশী রানী বলেন, ‘‘আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করি, কিন্তু পুরুষদের থেকে কম টাকা পাই। সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সমান কাজের জন্য সমান মজুরি পাওয়া উচিত।’'
কালিয়ার মোড়সহ গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় ধান কাটার সময় নারীরা পুরুষদের সঙ্গে মাঠে কাজ করছেন। তবু তাদের মজুরি কম হওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত নারী শ্রমিকরা বলছেন, সংসারের অতিরিক্ত খরচ মেটাতে তাদের আয়ের এই বৈষম্য খুব কষ্ট দেয়।
ধান কাটার সময় থেকে শুরু করে ফসল ঘরে তোলার সব কাজেই নারীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও তাদের শ্রমের মূল্যায়নে এখনও বৈষম্য রয়ে গেছে। তাই তারা সমান কাজের জন্য সমান মজুরি চাইছেন, যেন নারী শ্রমিকরাও ন্যায্য পারিশ্রমিক পেতে পারেন।