দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০
নির্বাচন কমিশন ভোটার তালিকার হালনাগাদের অংশ হিসেবে সম্প্রতি সম্পূরক তালিকা প্রকাশ করেছে। এতে জানা গেছে, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
আজ রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব বলেন, ‘চলতি বছরের ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার যুক্ত করা হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। এসময় বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। সর্বশেষ ৩০ জুন পর্যন্ত হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটার হয়েছেন ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।’
তিনি আরও জানান, ‘সম্পূরক খসড়া তালিকা আজ আমাদের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। সংশোধনী দেয়ার সুযোগ রয়েছে। কেউ সংশোধনী দিতে চাইলে আমাদের জানাবেন। সংশোধনী অনুযায়ী ৩১ আগস্ট তালিকা চূড়ান্ত করা হবে। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা আরও বাড়বে।