Apr 07, 2025
দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভঙ্গ করার অভিযোগে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন অবশেষে মাঠে ফিরেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, নাসির তার নিষেধাজ্ঞার সময়কাল সম্পূর্ণ কাটিয়ে মাঠে ফেরার অনুমতি পেয়েছেন।

২০২১ সালে আবুধাবির টি-টেন লিগে দুর্নীতির দায়ে অভিযুক্ত হন নাসির। এরপর আইসিসি তাকে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞাসহ ২০২৪ সালের জানুয়ারিতে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। এর ফলে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তাকে কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন ছিল না।

নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী, নাসির হোসেন বাধ্যতামূলক অ্যান্টি-করাপশন শিক্ষা সেশনও সম্পন্ন করেছেন। সব শর্ত পূর্ণ করার পর ৭ এপ্রিল ২০২৫ থেকে তিনি অফিসিয়াল ক্রিকেটে পুনরায় অংশগ্রহণের যোগ্য হয়েছেন।

নাসির সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে ফিরেন। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে উদ্বোধনী বোলিং করেন তিনি। অফ স্পিনে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট পান নাসির।

এটি তার ক্রিকেট ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের শুরু, যেখানে তিনি আবারও দেশের হয়ে মাঠে খেলবেন।

All Categories