ড. ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকতে চান : খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত সরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি একটি টকশোতে তিনি এ কথা বলেন।

খালেদ মুহিউদ্দীন বলেন, ‘ড. ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান—এটা বিভিন্ন প্রচার-প্রচারণা ও পদক্ষেপ দেখে বলা যায়। এটা তার ইচ্ছা।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে লুটপাট করবে—এমন বক্তব্য তাদের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা বলছেন। অথচ তারাই আবার বিদেশিদের আনছেন, তাদের স্বার্থ রক্ষা করছেন। এর কোনোটাই কি অমূলক?

টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন আরও বলেন, ড. ইউনূস প্রায়ই বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন। কিন্তু গত নয় মাসে একটি চুক্তিও দেখাতে পারবেন না, যেটি তিনি ভারতের সঙ্গে বাতিল করেছেন কিংবা যেটা ভারতীয় স্বার্থের বিরুদ্ধে গেছে। বরং প্রথম দায়িত্বে এসেই তিনি টাকা দিয়েছেন আদানি গ্রুপকে।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ রক্ষার কথা বলে যারা ক্ষমতায় এসেছেন, তারা বিদেশি স্বার্থে কতটা দায়বদ্ধ, সেটা জনগণ দেখছে

All Categories