চট্টগ্রাম রেঞ্জের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে অবৈধ যোগাযোগের সন্দেহে তার ব্যক্তিগত ও অফিসিয়াল দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখা হয়েছিল।

মামলাটি গত শনিবার রাতের দিকে নগরের পাঁচলাইশ থানায় দায়ের করা হয়। এরপর রোববার ভোরে তাকে আটক করে পুলিশ। মামলার বাদী হিসেবে ছিলেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে রাত সাড়ে ১০টার দিকে মামলা নথিভুক্ত করা হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, অনুমোদন পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।

গত মঙ্গলবার প্রাথমিক তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আব্দুল কুদ্দুস চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও অফিসিয়াল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম ঘটনাটির বিভাগীয় তদন্ত করছেন।

চট্টগ্রাম রেঞ্জের অফিস জানায়, গত মঙ্গলবারই জাহাঙ্গীর আলমকে তলব করা হয় এবং তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাছে পুলিশি গোপন তথ্য সরবরাহের অভিযোগ পাওয়া যায়।

All Categories